কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ০৫:২১ এএম
অনলাইন সংস্করণ

ভ্যানের বহর নিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের জনসংযোগ

ব্যাটারিচালিত ভ্যানের বহর নিয়ে জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত
ব্যাটারিচালিত ভ্যানের বহর নিয়ে জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

দুই শতাধিক ব্যাটারিচালিত ভ্যানের বহর নিয়ে রংপুরের পীরগাছা এবং কাউনিয়া উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ গ্লাস ফ‍্যাক্টরি মাঠে ব্যাটারিচালিত ভ্যানের বহর নিয়ে উপস্থিত হন আখতার হোসেন। পরে জনসংযোগে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো রংপুরে যান আখতার হোসেন। দুপুরে নগরের সাতমাথা থেকে জনসংযোগ শুরু করেন তিনি। সেখান থেকে শতাধিক ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পীরগাছা ও কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যায় কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজারের কারবালা মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন এনসিপির এ নেতা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রস্তুতি নিয়ে আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকরা দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠনের কাজ শুরু করেছেন। দেশের জনগণের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমরা আশাবাদী, খুব শিগগির নির্বাচনের জন্য নিবন্ধনের প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারব।

তিনি আরও বলেন, আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম হয়ে উঠব। ফ্যাসিবাদী, একনায়কতান্ত্রিক ও অগণতান্ত্রিক সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের শাসনকাঠামো পরিচালিত হোক, দেশের মানুষ আর চায় না।

এনসিপির এ নেতা বলেন, রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে তাহলে সংস্কার ও বিচার কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করে নির্বাচনের পথে অগ্রসর হওয়া সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১০

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১১

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১২

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৩

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৪

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৬

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৭

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৮

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

২০
X