বগুড়া ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি বগুড়ার ফোর স্টার হোটেল নাজ গার্ডেনে ওঠেন। এ সময় নেতাকর্মী ও প্রার্থীরা হোটেলে অবস্থান করে তাকে গ্রহণ করেন।

হোটেল নাজ গার্ডেনে মালিক সাবেক বিএনপি নেতা মোহাম্মদ শোকরানা জানান, তারেক রহমান রাত ১০টা নাগাদ হোটেলে ফিরবেন, এমনটা তাকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তার সবকিছুই প্রস্তুত রয়েছে। হোটেলে নুতন কোনো গেস্ট নেই। তিনি আমাকে মনে রেখেছেন এবং আমার হোটেল পছন্দ করেছেন, এ জন্য আমি ধন্য।

শোকরানা আরও জানান, রাতে তিনি হোটেলেই ডিনার করবেন এবং সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে ঢাকার উদ্দেশে বের হবেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন জানান, শুক্রবার রাতে সাড়ে ১১টার দিকে তারেক রহমান রংপুর থেকে বগুড়ায় ফিরেছেন। এখানে রাতযাপন শেষে শনিবার সড়কপথে ঢাকায় যাবেন। পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন।

বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং বগুড়া-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, রাতেই বগুড়ায় ফিরেছেন নেতা (তারেক রহমান)। তার জনসভার বক্তব্যে বগুড়াবাসী উজ্জীবিত। সে কারণে বগুড়ার সাতটি আসনেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

তারা আরও বলেন, তিনি শুধু বগুড়া নিয়ে কথা বলেন না কিংবা ভাবেন না। সারা দেশ নিয়েই ভাবেন। তাই সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে।

বিএনপির মিডিয়া সেলের রাজশাহী এবং রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক কালাম আজাদ জানান, তারেক রহমান শনিবার সকালে ঢাকার উদ্দেশে বগুড়া থেকে রওনা দিয়ে পথে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, বগুড়া-৩ আসনের প্রার্থী আবদুল মুহিত তালুকদার, আহসানুল তৈয়ব জাকির, নওগা বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহা: হাসনাত আলী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X