ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘১৭ বছর পর স্বাধীনভাবে ঈদের নামাজ পড়তে পেরেছি’

ফরিদপুরের ভাঙ্গায় নামাজ শেষে দোয়া করেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা
ফরিদপুরের ভাঙ্গায় নামাজ শেষে দোয়া করেন শহিদুল ইসলাম বাবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আলহামদুলিল্লাহ ১৭ বছর পর ভিন্ন রকম পরিবেশে ঈদের নামাজ পড়তে পারলাম। সমস্ত অন্যায় অত্যাচার দুঃশাসন থেকে মুক্ত পরিবেশে একটি স্বাধীনভাবে সর্বস্তরের মানুষকে নিয়ে ঈদুল ফিতরের নামাজ ও শুভেচ্ছা বিনিময় করতে পেরেছি।

সোমবার (৩১ মার্চ) ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাবুল বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। অসংখ্য নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হামলা মামলার শিকার হয়েছিলেন। আমরা ঘরে থাকতে পারিনি, নামাজ পড়তে পারিনি। এবার আমরা স্বাধীন পরিবেশে ঈদের নামাজ পড়তে পেরেছি। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি সেই গণতন্ত্র দ্রুতই প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করি।

পরে তিনি অসুস্থ বিএনপি নেতা আইয়ুব মোল্লাকে দেখতে তার বাড়িতে যান এবং দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নিতে তাদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সঙ্গে ছিলেন ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, সাবেক কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুস সামাদ, পৌরকৃষক দলের সাবেক সভাপতি আলম মুন্সী, বিএনপি নেতা শহিদুল ইসলাম বিট্টু, ওসমান মুন্সী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১০

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১১

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১৩

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১৪

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১৫

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৬

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৭

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৮

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৯

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

২০
X