মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ জমিনকে উন্মুক্ত করে দিয়েছে : মাওলানা মমতাজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-রংপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-রংপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন। ছবি : কালবেলা

জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিনাজপুর-রংপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে রংপুরের মিঠাপুকুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাওলানা মমতাজ উদ্দীন বলেন, আমরা আওয়ামী লীগের পাশাপাশি, বিএনপির পাশাপাশি বা অন্য কোনো রাজনৈতিক দলের পাশাপাশি একটি রাজনৈতিক দল গঠন করে আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি, খোলাফায়ে রাশেদীন দীর্ঘ ৩০ বছর যে খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশের জমিনে সে খেলাফত প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, মুসলিম লীগ ইসলামের নামেই পাকিস্তান শাসন করেছিলেন। তখন মরহুম জিন্নাহকে জিজ্ঞাসা করা হয়েছিল পাকিস্তানের সংবিধান কি হবে? তিনি দ্বিরুক্তি নিয়ে জবাব দিয়েছিলেন- এটা নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন ও সুন্নাহর ভিত্তিতে। কিন্তু তিনি কি পেরেছিলেন তা বাস্তবায়ন করতে?

তিনি বলেন, গত ১৫ বছর প্রকাশ্যে কথা বলতে পারিনি। আজ জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছেন।

জামায়াতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা আমির আশাদুজ্জামান শিমুল বলেন, ২০১৩ সালে যখন আমি প্রথম গ্রেপ্তার হই পুরো আড়াই ঘণ্টা ধরে আমাকে পেটানো হয়েছিল। পরে দুজন কনস্টেবল কাঁধে করে আমাকে অন্য ঘরে যান। মনে হয়েছিল আল্লাহর রহমতে আমি কোনো নরম জায়গায় শুয়ে আছি। আমরা ইসলামি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এ নির্যাতনের বদলা নেব ইনশাআল্লাহ।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী বলেন, মিঠাপুকুর একটি আলোচিত উপজেলা, যেখানে ১২ শহীদের পাশাপাশি অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছেন। ইসলামি সমাজ প্রতিষ্ঠায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সামনে দেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তারা চায় ইসলামী দলগুলো একত্র হোক। কেন্দ্রীয়ভাবে আমাদের সংগঠন এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।

শহীদ ও গুনীজন সংবর্ধনায় মিঠাপুকুর উপজেলা আমির আশাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে মিঠাপুকুরের ১২ শহীদ, ৭ গুণীজন ও মো. তাওহীদ মিয়া নামে এক গাজিকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১০

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১১

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১২

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৩

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৪

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৫

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৬

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৭

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১৮

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১৯

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

২০
X