সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৩ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জামিনে বেরিয়ে খেলেন বেধড়ক ‍পিটুনি, আবারও গ্রেপ্তার সাবেক এমপি আজিজ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

জামিনে মুক্ত হয়ে জেলগেটে স্থানীয় জনতার হাতে হাতে বেধড়ক পিটুনি খাওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে অধ্যাপক ডা. আব্দুল আজিজকে তাড়াশ থানার বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিল ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় করা মামলায় সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট তাকে তুলে নিয়ে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাত সাড়ে ৮টার দিকে সাবেক এমপি আব্দুল আজিজকে সোপর্দ করা হয়েছে। তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাতে র‌্যাব-২ এর একটি দল ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২–এর মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দুপুরে তাড়াশ থানা পুলিশ হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিন মাস কারাভোগের পর তিনি মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জামিনে মুক্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১০

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১১

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১২

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৪

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৫

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৬

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৭

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৮

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৯

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

২০
X