নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসা থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ

বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত
বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী। ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত কবির ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভায় একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশু মা-বাবার সঙ্গে পাশের ভাড়া বাসায় বসবাস করে। ভিকটিমের বাবা-মা দুজন চাকরি করেন। ঘটনার সময় ভিকটিমের বাবা-মা বাসায় ছিলেন না। ভিকটিম ঘর ঝাড়ু দেওয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে এবং আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক রাজীব আহমেদ চৌধুরী বলেন, শিশুটি গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনরা ধর্ষণের অভিযোগ করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান কালবেলাকে বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। ভিকটিম ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১০

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১১

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১২

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৩

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১৪

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১৫

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১৬

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১৭

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৮

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৯

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

২০
X