চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বকেয়া বোনাস পরিশোধ না করলে কারখানা নিলামের হুঁশিয়ারি’

ঈদের পরও বকেয়া বোনাস পরিশোধ না করায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা
ঈদের পরও বকেয়া বোনাস পরিশোধ না করায় সড়ক অবরোধ। ছবি : কালবেলা

ঈদের পরও বকেয়া বোনাস পরিশোধ না করায় সড়ক অবরোধ করেছেন জেএনএফ করপোরেশনের মডেস্টি (বাংলাদেশ) লিমিটেডের শ্রমিকরা। এ সময় বকেয়া পরিশোধ না করলে কারখানা নিলামে তোলার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবাহান।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রমিকরা নগরের ইপিজেড মোড়ে প্রায় এক ঘণ্টার সড়ক অবরোধের পর তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় ১৬ এপ্রিলের মধ্যে বকেয়া পরিশোধের জন্য আলটিমেটাম দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মডেস্টি নামের একটি কারখানার প্রায় এক হাজারের মতো শ্রমিক কাজ করেন। তারা ঈদের বোনাস পাননি। আজকে বুধবার তাদের বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু আজকেও তারা তাদের বকেয়া ঈদ বোনাস পাননি। বোনাস না পাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে সেনা বাহিনীসহ শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনেন। এরপরও রাস্তার এক পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন। পরে তারা সকাল ১১টার দিকে চলে যান।

শিল্প পুলিশের চট্টগ্রামের সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ জসীম বলেন, ‘শ্রমিকরা সড়ক অবরোধ করার পরপরই সেখানে আমরাসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনাস্থলে যান। পরে আমরা শ্রমিক ও মালিক; উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ আমাদের ইপিজেড কর্তৃপক্ষকে ১৬ এপ্রিল বকেয়া বোনাস বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘণ্টাখানেকের মধ্যে যান চলাচলও স্বাভাবিক হয়ে গেছে।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবাহান বলেন, ‘আজকের যে ঘটনাটি ঘটেছে, সেটি নিয়ে আমরা সিএমপি ও শিল্প পুলিশসহ মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। মালিকপক্ষ ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়েছেন। আর তারা পরিশোধ না করলে আমরা কারখানা নিলাম প্রক্রিয়া শুরু করবো বলে মালিকপক্ষকে জানিয়ে দিয়েছি। নিলামে তুলে শ্রমিকদের পাওনা আমরা মিটিয়ে দিব।’

তিনি আরও বলেন, ‘প্রায়ই যে সমস্যাগুলো হচ্ছে, এরমধ্যে কিছু মালিকের ও কিছু শ্রমিকদের ভুলের কারণে হচ্ছে। তবে শ্রমিকদের একটি পক্ষ অশান্ত করার চেষ্টা করছেন। তারা কি বুঝে এসব করছেন তা আমরা কোনোভাবে বুঝতে পারছি না। তবে আমরা এ ধরনের কোনো সমস্যা যেন না হয়, সে লক্ষ্যে কাজ শুরু করেছি। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে এ ধরনের কোনো সমস্যা আর হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১০

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১১

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১২

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৩

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৪

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৬

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৭

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৮

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৯

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

২০
X