কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিহত ইসহাক সায়েদ। ছবি : সংগৃহীত
নিহত ইসহাক সায়েদ। ছবি : সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে বাংলাদেশ সময় বুধবার (৯ এপ্রিল) ভোরে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসহাক সায়েদের (২১) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার পৌর এলাকার আড়াইবাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি সৌদি আরবে হাংগেরি নামক একটি ফুড ডেলিভারি কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে হিসেবে কাজ করতেন।

ইসহাকের বাবা খোরশেদ আলম জানান, সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছরের আগস্টে ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আমার ছেলের মরদেহ দ্রুত দেশে ফেরত আনা হয়।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, নিহতের লাশ ফেরত আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X