আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে নিখোঁজ বাবা, পরীক্ষাকেন্দ্রে ছেলে

নদীতে নিখোঁজ জাবেরকে খুঁজেও কোনো সন্ধান মেলেনি। ছবি : কালবেলা
নদীতে নিখোঁজ জাবেরকে খুঁজেও কোনো সন্ধান মেলেনি। ছবি : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে বেঁধে রাখা নিজের নৌকা রশি ছিঁড়ে ভেসে যাওয়ার সময় নৌকা ধরতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন মোহাম্মদ জাবের (৪০) নামে এক মাঝি। গতকাল বুধবার রাতে কর্ণফুলীর শিকলবাহা এলাকার খোলাগাঁও এলাকায় নদীতে এ ঘটনা ঘটে।

সারা রাত নদীতে খুঁজেও কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যান নিখোঁজ মাঝির বড় ছেলে শহিদুল ইসলাম জনি (১৬)।

সে কালারপোল উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। জাবের স্থানীয় শিকলবাহা ১ নম্বর ওয়ার্ড বাইট্টাগোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।

বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে কান্নাজড়িত কণ্ঠে শহিদুল ইসলাম জনি বলেন, সারা রাত বাবাকে নদীতে খুঁজেও কোনো সন্ধান পাইনি। বাবাকে নদীতে রেখে পরীক্ষা দিতে এসেছি। বাবার খোঁজে আমরা প্রশাসনের সহায়তা কামনা করছি।

সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ কালবেলাকে বলেন, নিখোঁজ মাঝিকে উদ্ধারে তাদের স্বজন ও পুলিশের টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

যেভাবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী 

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১০

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১১

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১২

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

১৪

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

১৫

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৬

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

১৭

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

১৯

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

২০
X