পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভিতরে যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ৪ বাসযাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তাসিন উদ্দিন (১৫) উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে ফুলগাজী পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে ফুলগাজী কলাবাগান নামক স্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X