টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার এক ইলিশ ৬ হাজারে বিক্রি 

টেকনাফে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : সংগৃহীত
টেকনাফে ধরা পড়া ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। এ সময় মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদীতে জেলে মোহাম্মদ আলীর (৩৮) জালে ধরা পড়ে মাছটি।

টেকনাফ জালিয়াপাড়ার বাসিন্দা ফজর রহমানের ছেলে ব্যবসায়ী আলী হোসেন (৪০) মাছটি কিনে নেন। বৈশাখ উপলক্ষ্যে ইলিশের চাহিদা বাড়লেও দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে অনেক ক্রেতা দাম শুনে ইলিশ না কিনেই ফিরে গেছেন।

মাছ ব্যবসায়ী আলী হোসেন বলেন, পহেলা বৈশাখ সামনে রেখে ছোট-বড় ইলিশ চড়া দামে বিক্রি হচ্ছে। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। অনেক দিন পর বড় ইলিশের দেখা মিলেছে।

ব্যবসায়ী আলী হোসেন জানান, তিনি সামান্য লাভ করে মাছটি ৭ হাজার টাকায় বিক্রি করবেন বলে আশা করছেন।

জেলে মোহাম্মদ আলী বলেন, নাফ নদীতে অনেক দিন পর মাছ ধরার উদ্দেশ্যে জাল ফেলি। এ সময় বড় একটি মাছ জালে ধরা পড়ে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। নদীতে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি। পয়লা বৈশাখ সামনে রেখে ইলিশের চাহিদা বেড়েছে।

এ বিষয়ে টেকনাফ নাইথ্যংপাড়া বোট মালিক সমিতির সভাপতি গুরা মিয়া কালবেলাকে বলেন, আমরা যদি নাফ নদীতে রাতদিন মাছ ধরার সুযোগ পেতাম আরও বড় ইলিশ এবং বড় মাছগুলো পেতাম। আবার অন্যদিকে আরাকান আর্মির ভয়ে আমরা নাফ নদীতে মাছ ধরতে পারি না। এখনও আমাদের ১১ জন জেলেসহ দুটি ট্রলার তাদের হাতে আটক রয়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এটি আসলেই ভালো খবর। এ আকারের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে, নাফ নদীতে পলির কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই মোহনা খনন করলে মাছ আরও বেশি ধরা পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X