চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভা। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে। প্রথমে অস্বচ্ছল অথচ মেধাবী, এমন শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। এরপর সেই তালিকা অনুযায়ী তাদের সহায়তায় মেধাবৃত্তির একটি টেকসই কাঠামো গড়ে তোলা হবে।’

মঙ্গলবার (২২ এপ্রিল) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি সিটি করপোরেশনের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক তা নয়, তারা যাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে ওঠে। এজন্য স্কুলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

সভায় অংশগ্রহণকারী ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি করপোরেশন বালক উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকের দায়িত্বটা ততটা সহজ নয়: মোশাররফ করিম

পাকেতা নেই, শঙ্কায় রাফিনহা, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলবেন কারা?

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন ১৫ বছরের সূর্যবংশী

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক ১১ জুলাই, থাকছে পরমাণু ইস্যু 

থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ / এলাকার বড় ভাইয়ের প্রেমের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল নয়নের

বহুমুখী সৃষ্টির কারিগর সুজন

বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

গুলিস্তানে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইর বর্ষা উৎসব ২৩ জুলাই

১০

শেষ ষোলোতে দুই মুসলিম দেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে?

১১

ইমাম ও মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৭

১২

চবি শিক্ষার্থীসহ ৮ জনকে মারধর, আটকে রেখে মুক্তিপণ দাবি

১৩

ডিটেনশন ক্যাম্পে আটক ৫০ ‘বাংলাদেশিকে’ দেশে ফেরত পাঠাবে ভারত

১৪

শেষ ষোলোর ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৫

এইচএসসি পরীক্ষায় প্রক্সি, মূল পরীক্ষার্থীসহ দুই তরুণ কারাগারে

১৬

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

১৭

বরিশালে নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রহমাতুল্লাহ

১৮

ধরলার তীব্র স্রোতে ধসে পড়ল কালভার্ট, ৫০ ফুট সড়ক বিলীন

১৯

শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২

২০
X