চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

নতুন নিয়োগ পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় আরও মনোযোগী, দায়বদ্ধ ও সময়ানুবর্তী হওয়ার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামকে ক্লিন-গ্রিন-হেলদি-সেফ সিটি হিসেবে গড়ে তুলতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল জনবল প্রয়োজন।

রোববার (৭ ডিসেম্বর) নগর ভবনে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত ৭০ জন কর্মকর্তা-কর্মচারীর ছয় দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, নিয়োগে কোনো অবৈধ লেনদেন, স্বজনপ্রীতি, তদবির বা রাজনৈতিক-ধর্মীয় পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হয়নি। এ কারণে কুড়িগ্রাম, ময়মনসিংহ, পটুয়াখালী, পাবনা থেকেও প্রার্থীরা সুযোগ পেয়েছেন। আপনারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন। এখন দায়িত্বও সততার সঙ্গে পালন করতে হবে।

সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সরকারি চাকরিতে সময়মতো অফিসে না এলে জনসেবা ব্যাহত হয়, জনদুর্ভোগ তৈরি হয়। মাঠপর্যায়ে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়ে মেয়র বলেন, এলাকায় পরিসেবা ঘাটতি, অবকাঠামোর ত্রুটি বা সমস্যা খুঁজে বের করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। উন্নয়নকাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব। জনগণের বিষয়ে আন্তরিক ও সম্মানজনক আচরণের ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X