চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের ক্রাশ প্রোগ্রাম

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম করে চসিক। ছবি : কালবেলা
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম করে চসিক। ছবি : কালবেলা

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরজুড়ে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ৭ নম্বর ওয়ার্ডের পাঁচলাইশ আবাসিক এলাকা ও আশপাশে মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ কার্যক্রম ধারাবাহিকভাবে নগরীর প্রতিটি ওয়ার্ডে চলবে।

চসিক কর্মকর্তা জানান, শীত মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব রোধে ঝুঁকিপূর্ণ এলাকায় আগাম সতর্কতা ও মশার বংশবিস্তার নিয়ন্ত্রণই মূল লক্ষ্য। নগরীর ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় লার্ভা ধ্বংস, মশক নিধন ও বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মেয়রের নির্দেশে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করছি। তবে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং তিন দিন পরপর জমে থাকা পানি ফেলে দেওয়ার অনুরোধ করছি।

ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি বলেন, মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও আমরা কাজ করছি। স্থানীয়দের অংশগ্রহণে প্রচারণা চালানো হচ্ছে, অনেকেই এখন নিজেরা আশপাশ পরিষ্কার রাখছেন, যা উৎসাহব্যঞ্জক।

অভিযানে আরও উপস্থিত ছিলেন চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, ডা. সরওয়ার আলম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ), আর কে লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X