মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪২ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপিকে কটূক্তি করে বক্তব্য, বিএনপি নেতা নানু বহিষ্কার 

মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে বিএনপির কর্মিসভা। ছবি : কালবেলা
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নে বিএনপির কর্মিসভা। ছবি : কালবেলা

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে কটূক্তি করে বক্তব্য দেওয়া বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে বিএনপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এক বিবৃতিতে জেলা বিএনপির নেতারা বলেন, গত ১৫ এপ্রিল মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দলীয় কর্মী সভায় সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম নানু মিয়া মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করায় আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দলীয় শৃঙ্খলা পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২১ এপ্রিল) নুরুল ইসলাম নানু মিয়াকে চিঠি দিয়ে বলা হয়েছে এরকম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান দলীয় গঠনতন্ত্র পরিপন্থি। এই আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X