বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৮:৪৬ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

সম্ভ্রম বাঁচাতে অটোরিকশা থেকে কলেজছাত্রীর লাফ, চালক গ্রেপ্তার

কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার প্রজেশ দাশ। ছবি : সংগৃহীত
কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার প্রজেশ দাশ। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশায় চালকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৮)। এ সময় নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার চাঁনপুর এলাকার এম মুহিত ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চালক প্রজেশ দাশকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রজেশ কুলাউড়া উপজেলার মৃত দিরেন্দ্র দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে পরীক্ষায় অংশ নিতে তিনি মামার বাড়ি থেকে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক প্রজেশ দাশকে দেখে সিগন্যাল দেন। গাড়ির পেছনের সিটে ধানের বস্তা থাকায় চালক ছাত্রীকে মা সম্বোধন করে তার পাশের আসনে বসতে বলেন। সরল বিশ্বাসে ছাত্রীটি সামনের আসনে বসলে চালক গিয়ারের অজুহাতে কয়েকবার ইচ্ছাকৃতভাবে তার বাম হাতের কনুই দিয়ে ছাত্রীটির শরীরের স্পর্শকাতর স্থানে আঘাত করেন।

আরও জানা গেছে, একপর্যায়ে যৌন নিপীড়ন শুরু করলে ওই ছাত্রী চিৎকার শুরু করে। পরে নিজের সম্ভ্রম রক্ষার জন্য তিনি চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পান। পথচারী ও কলেজের ছাত্রছাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চালককে আটক করেন। অভিযুক্ত চালককে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে থেকে আটক করে এবং গাড়িটি জব্দ করে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, চলন্ত সিএনজিচালিত অটোরিকশাচালক এক কলেজছাত্রীকে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনা ভুক্তভোগীর মামা থানায় মামলা করেছেন। অভিযুক্ত অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X