দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকি। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকি। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রীকে ফাঁদে ফেলে গোপনে ভিডিও ধারণের পর তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেতা রকিউজ্জামান রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রকিউজ্জামান রকিকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় রকির বন্ধু মামুনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

গ্ৰেপ্তার রকিউজ্জামান রকি উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে রকিউজ্জামান রকি প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে এবং পরে ফেসবুকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। প্রস্তাবে সাড়া না দেওয়ায় রকি প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। গত বছরের ২৩ অক্টোবর সকালে কম্পিউটার শেখানোর কথা বলে কৌশলে মিনারাকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোতলায় একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে। এ সময় রকির বন্ধু মামুন গোপনে সে ঘটনার ভিডিও ধারণ করে।

পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে রকি একাধিকবার ব্ল্যাকমেইল করে মেয়েটিকে ধর্ষণ করে এবং ভীতি দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছ থেকে অর্থ আদায় করে। পরে মেয়েটির নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে নগ্ন ছবি আপলোড করে রকি।

গত ১০ এপ্রিল রকি মেয়েটিকে আবারও শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে রাজি না হলে দুই লাখ টাকা দাবি করে এবং ভিডিও ভাইরাল করার হুমকি দেয়। ভুক্তভোগী বিষয়টি নিয়ে কান্নাকাটি করলে পরিবার তা জানতে পারে।

পরিবারের সদস্যরা প্রথমে শালডাঙ্গা ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামের কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান রকির বাবাকে বিষয়টি জানিয়ে ছেলেকে সংশোধনের জন্য সতর্ক করেন। কিন্তু এতে রকি আরও ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি পোস্ট করে। একপর্যায়ে ভুক্তভোগীর বাবা দেবীগঞ্জ থানায় মামলা করেন।

দেবীগঞ্জ থানার ওসি মো. সোয়েল রানা বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি দেবীগঞ্জ থানায় কিশোর-কিশোরী ও নারীদের প্রতি সহিংসতারোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকজন স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী ইভটিজিং ও ব্ল্যাকমেইলের অভিযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১০

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১২

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৪

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৫

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৭

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৮

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৯

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

২০
X