রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এক লাশের দাম ৪ লাখ টাকা!

ডা. রতন ক্লিনিক। ছবি : কালবেলা
ডা. রতন ক্লিনিক। ছবি : কালবেলা

রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকায় অবস্থিত ডা. রতন ক্লিনিকে ফের ভুল চিকিৎসায় সিজারিয়ান রোগী শাহানা বেগমের (২৭) অকাল মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে শাহানা বেগমের মৃত্যু হয়।

এর আগে ওই দিন রাত ৮টার দিকে ডা. রতন ক্লিনিকে ওই রোগীর সিজার করেন ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন। রোগী মৃত্যুর বিষয়টি ধামাচাপা দিতে রোগীর পরিবারকে ৪ লাখ টাকা দিয়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

মৃত শাহানা বেগম রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সিপাড়া গ্রামের সাঈদ সরদারের মেয়ে। শাহানার শ্বশুর বাড়ি পাবনার ঢালারচরে। তার স্বামীর নাম ওমর ফারুক।

মৃত শাহানা বেগমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শাহানার প্রসব বেদনা উঠলে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করে রাখে। কিন্তু শাহানা নরমালে বাচ্চা প্রসব করার অবস্থায় না থাকলে তাকে সদর হাসপাতাল থেকে যেকোনো একটি ক্লিনিকে নিয়ে সিজার করতে বলা হয়।

পরে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর শাহানার পরিবারের লোকজন তাকে রাজবাড়ী শহরের বড়পুল ডা. রতনের ক্লিনিকে নিয়ে যায়। সেখানে ওই ক্লিনিকের মালিক ডা. রইসুল ইসলাম রতন নিজেই শাহানাকে সিজার করে। ২৩ এপ্রিল রাত ৮টার শাহানা ছেলে সন্তানের জন্ম দেন।

পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে পরিবারের কাছে দেয়। কিন্তু ওই দিকে শাহানার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে তারাই অ্যাম্বুলেন্স ঠিক করে শাহানাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯টার পর শাহানা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে ডা. রইসুল ইসলাম রতনের বক্তব্য নিতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ জানান, এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগেও ডা. রতন ক্লিনিকে ভুল চিকিৎসা ও ভুল অপারেশনে একাধিক রোগীর অকাল মৃত্যুর ঘটনায় ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিভিন্ন উপায়ে তা ধামাচাপা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১০

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১২

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৩

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৫

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৭

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৮

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৯

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

২০
X