পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

সড়কের পাশে উল্টে পড়ে আছে বাস। ছবি : কালবেলা
সড়কের পাশে উল্টে পড়ে আছে বাস। ছবি : কালবেলা

রাজবাড়ীর পাংশায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩৩ যাত্রী নিয়ে একটি বাস সড়কের পাশে উল্টে গেছে। এ ঘটনায় অন্তত তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—কুষ্টিয়া হাসপাতাল মোড় এলাকার মো. কিতাব উদ্দিনের ছেলে মুন্নাফ উদ্দিন (৪০), একই এলাকার রাজিবুল হকের স্ত্রী কানিস শারমিন (৩৫) এবং মৃত আ. জলিলের ছেলে শামসুল আলম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে কাদা জমে থাকায় বাসটির চাকা স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে দুর্ঘটনার সময় বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। ৩৩ যাত্রীর মধ্যে তিনজন আহত হওয়ায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত তিনজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X