যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যশোর যুবলীগের সভাপতি রেন্টু ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যশোর জেলা যুবলীগের সভাপতি রেন্টু ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
যশোর জেলা যুবলীগের সভাপতি রেন্টু ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত

যশোর জেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু এবং তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) দুপুরে যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

দুদকের পিপি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলা যুবলীগের সভাপতি ও যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর বিরুদ্ধে ‘পারমিশন কেস’ দায়ের করে দুদক। সেই অভিযোগে তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারকেও আসামি করা হয়।

তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অনুসন্ধান আবেদনে উল্লেখ করা হয়েছে রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

এ বিষয়ে নিযুক্ত তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আল-আমীন অনুসন্ধান চলাকালে জানতে পারেন আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে সমস্যা সৃষ্টি করতে পারে। এই প্রেক্ষিতে দুদকের পক্ষে আদালতে আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X