রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে প্রশাসনের পরিচয়ে তারা হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা

বিজিবির হাতে আটক দুই প্রতারক। ছবি : কালবেলা
বিজিবির হাতে আটক দুই প্রতারক। ছবি : কালবেলা

সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং প্রশাসনের পরিচয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী হোটেল গুলশান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোনার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মেহেদী হাসান এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্ল্যাহর ছেলে মো. নিজাম উদ্দিন।

বিজিবি জানায়, তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় রাজশাহী ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক।

তিনি জানান, গত ২০ মে ঢাকা থেকে রাজশাহীতে আসার পর নগরীর বিন্দুর মোড়ে অবস্থিত গুলশান হোটেলের ৪ ও ৫ নম্বর কক্ষে অবস্থান নেন তারা। সেখানে অবস্থানকালেই নিজেদের সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক, বিজিবিসহ বিভিন্ন প্রশাসনের লোক ও ঠিকাদারের পরিচয়ের মাধ্যমে ব্যবসায়ীদের কাছে থেকে হোটেল ভাড়াসহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ গ্রহণ করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিজিবিকে জানিয়েছেন, তারা ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেছিলেন যে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিজোড়া গরু ৩৫ হাজার এবং ১০ হাজার গরু বর্ডার পার করে দেওয়ার বিনিময়ে অগ্রিম ২০ লাখ টাকা দাবি করেন।

তিনি আরও জানান, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের সহায়তায় আসামিদের আটক করতে সক্ষম হন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১০

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১১

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১২

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১৩

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৪

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৫

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৬

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৭

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৮

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৯

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

২০
X