লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হারানো ২০০ মোবাইল উদ্ধার, মালিককে বুঝিয়ে দিল পুলিশ

মোবাইল ফোন। ছবি : সংগৃহীত
মোবাইল ফোন। ছবি : সংগৃহীত

লালমনিরহাটে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত ৪ মাসে হারানো মোবাইল ফোনের ২০০টি উদ্ধার করে ব্যবহারকারী মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৩৮টি, ফেব্রুয়ারি মাসে ৬২টি, মার্চ মাসে ৫৬টি এবং এপ্রিল মাসে ৪৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে) তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

মোবাইল ফোন হারানোর ২ মাস পর তা ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্কুল শিক্ষক গোলাম মোস্তফা বলেন, বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে ফোনটি কিনেছিলাম। ফোন হারানোর পর আর দামি ফোন কিনতে পারিনি। হারানো মোবাইল ফেরত পাওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল করিম জানান, শখের মোবাইলটা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ একদিন এসপি অফিস থেকে ফোন করে ডেকে পুলিশ মোবাইলটা হাতে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির বিপরীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়। এরপর সেগুলো ব্যবহারকারী মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে। গত চার মাসে লালমনিরহাট জেলার ৫টি থানায় মোবাইল ফোন হারানোসংক্রান্ত বিষয়ে মোট জিডি করা হয়েছে ৪৬১টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১২

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৩

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৪

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৫

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৭

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৮

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৯

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

২০
X