বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার যুবলীগ নেতা ডাবলুসহ গ্রেপ্তার ৩

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ গ্রেপ্তার তিনজন। ছবি : সংগৃহীত
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ গ্রেপ্তার তিনজন। ছবি : সংগৃহীত

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) রাতে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্য দুজন হলেন- আওয়ামী লীগের জেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ (৩৫)।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত বছর ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, হামলা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে এ তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, আসামিদের মধ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরো ও বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফের নামে ঢাকার পল্টন থানায় মামলা থাকায় তারা সেখানে থানা হেফাজতে রয়েছেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X