সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ৩ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

আওয়ামী লীগের তিন নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের তিন নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত। ছবি : সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।

শনিবার (২৪ মে) দুপুরে রিমান্ড শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পাল এ নির্দেশ দেন। তারা হলেন- জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, আওয়ামী লীগ সদস্য শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন। শুনানিতে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতের কাছে তিন নেতার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। পরে বিচারক শনিবারে রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন বলেন, জকিগঞ্জ থানার মামলা নম্বর ১০ সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে ওই তিন আসামিকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আসামিদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, জেলগেটে আসামিদের জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া যেতে পারে।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ৫ আগস্ট পরবর্তী সময়ে জকিগঞ্জ থানায় একটি মামলা ও দ্রুত বিচার আদালত সিলেটের নির্দেশে থানায় আরও তিনটি মামলা হয়। ওই চার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

আসামিদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন নেতা ইতোমধ্যে আত্মসমর্পণ করে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা নেতাকর্মীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, আওয়ামী লীগ নেতা শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X