ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নিহত কাইয়ুম হাওলাদার। ছবি : সংগৃহীত 
নিহত কাইয়ুম হাওলাদার। ছবি : সংগৃহীত 

ফরিদপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। সৌদি আরবে যাওয়ার জন্য প্রবাস-প্রস্তুতির পাঁচ লাখ টাকা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়, যা শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে গড়ায়।

শনিবার (২৪ মে) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাতে ঝগড়ার একপর্যায়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে আহত হন।

নিহত ছোটভাইয়ের নাম কাইয়ুম হাওলাদার (২০)। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চা-সিগারেটের দোকান চালাতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কাইয়ুম সম্প্রতি সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন। এজন্য মা-বাবা তাকে পাঁচ লাখ টাকা দেন। এই টাকাকে কেন্দ্র করে তার বড় ভাই নাইম হাওলাদার রাহিমের সঙ্গে বিরোধ তৈরি হয়। বৃহস্পতিবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে রাহিম ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে কাইয়ুমের পেটে আঘাত করেন। তৎক্ষণাৎ আহত কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X