শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

২২ হাজারের গরুর হাট বেড়ে ২ লাখ ২২ হাজারে!

গরুর হাটের ইজারা প্রদান করছেন ইউএনও নিগার সুলতানা। ইনসেটে ইজারাদার মো. জসিম উদ্দিন। ছবি : কালবেলা।
গরুর হাটের ইজারা প্রদান করছেন ইউএনও নিগার সুলতানা। ইনসেটে ইজারাদার মো. জসিম উদ্দিন। ছবি : কালবেলা।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটের ইজারায় সরকারি দর ২২ হাজার থেকে লাফিয়ে ২ লাখ ২২ হাজার টাকা সর্বোচ্চ দরে উঠেছে।

সোমবার (২৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গরুর হাট অস্থায়ী লিজ প্রদানকালে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার মোট ২১টি হাটের অস্থায়ী লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই মোতাবেক সোমবার পর্যায়ক্রমে বিভিন্ন বাজারের ডাক সম্পন্ন হওয়ার প্রাক্কালে উপজেলার টামটা রাঢ়া মৌলভি বাজারের অস্থায়ী লিজ নিতে মোট ৯ জন দরপত্র ক্রয় করে ডাকে অংশ নেন।

বাজারটির সরকারি ইজারা মূল্য ২২ হাজার ৬শ টাকা এবং দরপত্র মূল্য ৫০০ ধরা হয়। এতে মো. জসীম উদ্দিন ২ লাখ ২২ হাজার টাকা সর্বোচ্চ দর বলেন। তার নিকটতম দরদাতা মো. শরিফ হোসেন পাটোয়ারী বলেন ২ লাখ ২১ হাজার ৭৫০ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ২৫০ টাকার ব্যবধানে সর্বোচ্চ দরদাতা হিসেবে জসীম উদ্দিনকে কোরবানি ঈদের অস্থায়ী গরুর বাজার লিজ প্রদান করেন।

এসময় নির্বাহী কর্মকর্তা জসীমকে ডেকে সতর্ক করে বলেন, সরকারি নির্দেশনার বাইরে হাসিল নেওয়া হলে বা শর্ত ভঙ্গ করলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এসময়ে লিজ কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X