মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

ধরা পড়ে শিক্ষক বললেন, ‘আমাদের ভুল হয়েছে’

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়, ইনসেটে অভিযুক্ত দুই শিক্ষক। ছবি : সংগৃহীত
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়, ইনসেটে অভিযুক্ত দুই শিক্ষক। ছবি : সংগৃহীত

চাঁদপুরে সরকারি বই বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদের বিরুদ্ধে। সহকারী শিক্ষক কাশেমের সহযোগিতায় প্রায় এক টন সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টাকালে স্থানীয়দের কাছে হাতেনাতে ধরা পড়েন তারা।

মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ জুন) রাতে প্রধান শিক্ষক বশির আহমেদ ও সহকারী শিক্ষক কাশেম বিদ্যালয়ের পুরোনো সরকারি বই হকারের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটকে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বশির আহমেদ ও কাশেম স্যার নিজেই হকারকে কল করেন। পরে সেই হকার এসে ২০০-২৫০ কেজি বই মাপেন। সব মিলিয়ে প্রায় ৩ টনের মতো বই সেখানে প্রস্তুত ছিল।

অভিযুক্ত শিক্ষক কাশেম বলেন, প্রধান শিক্ষক বশির আহমেদের নির্দেশেই আমি হকার ডেকেছি। তিনিই মূল উদ্যোক্তা, আমি কেবল সহায়তা করেছি। বই বিক্রির বিষয়ে আরও কয়েকজন শিক্ষকও জানতেন।

প্রধান শিক্ষক বশির আহমেদ বলেন, আমাদের ভুল হয়েছে। আপনাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, সরকারি বই বিক্রি একটি গুরুতর অপরাধ। আমরা ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি আমি শুনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। এ ছাড়া আমি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহোদয়কে বিষয়টি জানিয়েছি। সরকারি বই বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১০

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১১

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১২

এনসিপির এক নেতা বহিষ্কার

১৩

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৪

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৫

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৬

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৭

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৮

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৯

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

২০
X