মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

অভিযানে মিলল বিপুল চায়না দুয়ারী চাঁই

জব্দ চায়না দুয়ারী চাঁই। ছবি : কালবেলা
জব্দ চায়না দুয়ারী চাঁই। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৫৫টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থাকে রক্ষায় এই অভিযান একটি ধারাবাহিক উদ্যোগ। এসব চাঁই ও চরঘেরা জাল মাছের ডিম ও পোনা নিধনের প্রধান কারণ। তাই এগুলো নির্মূল করাই আমাদের অগ্রাধিকার।

অভিযানে অংশ নেন বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন এবং মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আহসান।

কন্টিনজেন্ট কমান্ডার নাসির উদ্দিন বলেন, প্রতিদিনই নদীতে নজরদারি বাড়ানো হচ্ছে। আমরা চাই জেলেরা নিয়ম মেনে মাছ ধরুক, যাতে নদীও বাঁচে, তাদের জীবিকাও নিরাপদ থাকে।

নৌপুলিশ কর্মকর্তা মো. আহসান বলেন, চাঁই বা চরঘেরা জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের জালের মাধ্যমে মাছের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যায়। তাই আমাদের অভিযান চলবে নিয়মিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X