মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জানাজার আগে মৃতের ইসিজি করলেন স্বজনরা

অ্যাম্বুলেন্সে ইসিজি করছেন নার্স, নিশ্চিত হচ্ছেন পিয়ারী বেগমের মৃত্যু। ছবি : ভিডিও থেকে নেওয়া
অ্যাম্বুলেন্সে ইসিজি করছেন নার্স, নিশ্চিত হচ্ছেন পিয়ারী বেগমের মৃত্যু। ছবি : ভিডিও থেকে নেওয়া

চাঁদপুরের মতলব উত্তরে জানাজার আগে এক মৃত নারীকে হাসপাতালে নিয়ে ইসিজি করানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভাটি রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি রসুলপুর গ্রামের বাসিন্দা মনির দেওয়ানের স্ত্রী পিয়ারী বেগম (৪৮) বুধবার সকাল ৯টার দিকে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরপরই পরিবারের লোকজন তার গোসল, কাফনের কাপড় পরানোসহ জানাজার সব প্রস্তুতি সম্পন্ন করে। জানানো হয়, ওইদিন আসরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে পিয়ারী বেগমকে শেষবার এক নজর দেখতে আশপাশের লোকজন ভিড় জমাতে থাকে তার বাড়িতে। হঠাৎ এক নারী দাবি করেন- মৃত ব্যক্তির চোখ নড়ছে। এমন কথা ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। অনেকে সন্দেহ প্রকাশ করে বলেন, হয়তো তিনি এখনো বেঁচে আছেন।

স্থানীয়দের পরামর্শে পরিবারের সদস্যরা বিকেল ৩টার দিকে পিয়ারী বেগমকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে নিশ্চিত করেন, পিয়ারী বেগম বহু আগেই মৃত্যুবরণ করেছেন।

ঘটনার বিষয়ে পিয়ারী বেগমের স্বজনরা জানান, হাসপাতালে না নিলে আজীবন মনে এক ধরনের সন্দেহ থেকে যেত, অনেকে হয়তো সমালোচনা করত। তাই নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এমন ঘটনা সচরাচর দেখা যায় না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X