মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিলারে বেঁধে নির্যাতন, উবাচ মারমার ছয় মাসের কারাদণ্ড

কারাদণ্ড প্রাপ্ত উবাচ মারমা। ছবি : সংগৃহীত
কারাদণ্ড প্রাপ্ত উবাচ মারমা। ছবি : সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলায় রাঙামাটির রাজস্থলী উপজেলার সাবেক চেয়ারম্যান উবাচ মারমাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ মে) দুপুরে রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আসিফ এ রায় দেন।

মামলা থেকে খালাস দেওয়া হয়েছে গাইন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পুচিমং মারমা, স্থানীয় হেডম্যান উথিন চিং মারমা ও স্থানীয় দোকানি সঞ্জয় বণিককে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. শাহ আলম। কালবেলাকে তিনি বলেন, সনাতন ধর্মের ব্যবসায়ী যীশু সাহাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। পাশাপাশি ২০ লাখ টাকা না দিলে তাকে গুম করে করে ব্যবসা-বাণিজ্য দখল করে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ে ঘটনাটি ঘটে। পরে ২৭ ফেব্রুয়ারি রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী যীশু সাহা চারজনের বিরুদ্ধে মামলাটি করেন।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী জীবন চাকমা বলেন, এ রায়ে আমরা মোটেও সন্তুষ্ট নই। তাৎক্ষণিক জামিনের আবেদন করা হয়েছে। আদালত আগাম জামিন মঞ্জুর করেছেন। এ রায়ের বিষয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।

এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি যীশু সাহাকে একটি চিঠি দেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। সেখানে বলা হয়, তার বিরুদ্ধে সঞ্জয় বণিক ও সাজু বণিক নামে দুই ব্যক্তি একটি অভিযোগ করেছেন। সে অভিযোগ নিষ্পত্তির জন্য ৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে একটি জরুরি সভা ডাকা হয়। সে সময় যীশু সাহা জরুরি কাজে ব্যস্ত ছিলেন। বিষয়টি তাদের জানানোও হয়।

পরদিন ৬ ফেব্রুয়ারি বেলা সোয়া ১১টায় উপজেলা চেয়ারম্যানের ভবনের বৈঠকখানায় সবাই মিলিত হন। ঘটনাস্থলে যীশু সাহা উপস্থিত হওয়া মাত্রই উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর অকথ্য ভাষায় গালমন্দ করেন।

একই নির্দেশ দেন ইউপি চেয়ারম্যান পুচিং মং মারমা ও ২৩২৮ নম্বর মৌজার হেডম্যান উথিন চিং মারমাকে। তারা সবাই মিলে যীশুকে পিলারের সঙ্গে বেঁধে বেদম প্রহার করেন। পরে তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। বলা হয়, এই টাকা না দিলে যীশু সাহাকে গুম করা হবে; জবরদখল করা হবে তার ব্যবসা-বাণিজ্য।

এর আগে ২০২৪ সালের ১৫ মার্চ কালবেলায় ‘উবাচ-পুচিমং বাহিনীর হাতে জিম্মি পাহাড়ি বাঙালিরা’ শীর্ষক একটি সংবাদ প্রচার হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X