কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

বিজিবির অভিযানে সাড়ে ৮৭ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

বিজিবির আটক করা অবৈধ ভারতীয় সিগারেট। ছবি : কালবেলা 
বিজিবির আটক করা অবৈধ ভারতীয় সিগারেট। ছবি : কালবেলা 

রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ ভারতীয় সিগারেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলীপাড়া এলাকায় এ অভিযান চালায় কাপ্তাই ব্যাটালিয়নের ৪১ বিজিবি দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এ অভিযানের নেতৃত্ব দেন।

বিজিবি জানায়, জব্দ করা এসব সিগারেটের মধ্যে ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। যেগুলোর বাজারমূল্য ৮৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। সেগুলো কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কাপ্তাই-চট্টগ্রাম সড়ক ও ঘাগড়া-বড়ইছড়ি এই দুটি সড়ক অবৈধ সিগারেট পাচারের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করা হচ্ছে। গত ২২ সেপ্টেম্বর কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ওয়াগ্গা চেকপোস্ট থেকে ৪ হাজার ৪৯০ প্যাকেট অবৈধ ভারতীয় পেট্রোন সিগারেটসহ ১ ব্যক্তিকে গাড়িসহ আটক করা হয়। এ ঘটনায় কাপ্তাই থানায় মামলা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৩

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৪

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৬

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৭

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৮

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৯

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

২০
X