বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মাটিচাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মৃত সাকিব হোসেন। ছবি : সংগৃহীত
মৃত সাকিব হোসেন। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে সরকারিভাবে কাঁচা রাস্তা নির্মাণ প্রকল্পের ভেকু (এক্সক্যাভেটর) দেখতে গিয়ে ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মুসতাকিন আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় সাকিব হোসেন (১২) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের বাগডোব বিল গরিলায় এ ঘটনা ঘটে।

নিহত মুসতাকিন উপজেলার খাকসা গ্রামের জহুরুল ইসলামের ছোট ছেলে। আহত সাকিব একই গ্রামের আবু তাহেরের ছেলে। তারা দুজনই খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, বিল গরিলায় ভেকু দিয়ে দুই পাশের জমি থেকে মাটি কেটে কাঁচা রাস্তা নির্মাণ করা হচ্ছিল। সোমবার দুপুরে বৃষ্টির পরে মুসতাকিন চার-পাঁচজন বন্ধুকে নিয়ে রাস্তার মাটি কাটা দেখতে যায়।

এ সময় তারা সেখানে খেলাধুলার এক পর্যায়ে নতুন কাটা মাটির গর্তের পাড় ভেঙে তার নিচে চাপা পড়ে। এতে মুসতাকিন ঘটনাস্থলেই নিহত ও সাকিব গুরুতর আহত হয়। পরে স্বজনরা আহত সাকিবকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X