কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

গরমে বেঁকে গেল রেললাইন, অল্পের জন্য রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। ছবি : কালবেলা
সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। ছবি : কালবেলা

সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়নের লংলা রেলস্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ ঘটনায় মঙ্গলবার (২৭) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি রাউৎগাঁও ইউনিয়নের লংলা এলাকার একটি জায়গায় আটকা পড়ে।

যদিও চালকের দক্ষতায় বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জানা যায়, ট্রেন কুলাউড়া আসার সময় পথিমধ্যে নর্তন সৈয়দ বাড়ির সামনে আসলে চলন্ত অবস্থায় দূর থেকে চালক রেললাইন বাঁকা দেখতে পায়। সঙ্গে সঙ্গেই তিনি ইমারজেন্সি ব্রেক করেন। পরে খবর পেয়ে রেলকর্মীরা রেললাইনে পানি দিয়ে স্বাভাবিক করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং পাহাড়িকা ট্রেন সিলেট যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমদ। তিনি বলেন, তীব্র গরমে লংলা এলাকায় বিকেলে রেললাইন হঠাৎ বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি কিছু সময় আটকা পরে। পরে রেলকর্মীরা পানিসহ অন্যান্য সরঞ্জামাদি দিয়ে রেললাইন ঠান্ডা করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বিকেলে পাঁচটার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ২০ কিলোমিটার বেগে সতর্কতার সঙ্গে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেললাইনে কাজ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X