রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রকেম) মর্গের বাইরের চিত্র। ছবি : কালবেলা
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রকেম) মর্গের বাইরের চিত্র। ছবি : কালবেলা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রকেম) মর্গ থেকে একটি লাশের দুই চোখই গায়েব হয়েছে। পরিবারের অভিযোগ, মরদেহটি থেকে চোখ চুরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মর্গে রাখা লাশের দুই চোখ খেয়ে ফেলেছে ইদুর। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।

ওই মরদেহটি রংপুর নগরীর বুড়িরহাট বাহারদুর সিংহ জিপের পার গ্রামের নাসিম উদ্দিনের ছেলে মাসুম মিয়ার।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ মে) সকালে ধানকাটাকে কেন্দ্র করে শ্যালক সায়েদুরের সঙ্গে মাসুম মিয়ার কথা কাটাকাটি হয়। এ সময় সাইদুরের লোকজন মাসুম মিয়াসহ তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত মাসুমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হিমঘরে রেখে দেয়।

এদিকে বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য হিমঘর থেকে বের করা হলে দেখা যায় মরদেহের দুটি চোখ নেই। এমন খবরে হতবাক হয়ে পড়েন মৃতের স্বজনরা। এ ঘটনায় তারা হাসপাতাল কর্তৃপক্ষের দায়ী করে বিচারের দাবি জানিয়েছেন।

নিহতের প্রতিবেশী আব্দুল জলিল জানান, ‘একটা লাশের চোখ চুরি হয় এটা বিশ্বাস করা যায় না। একটা সরকারি হাসপাতালে লাশও নিরাপদ থাকছে না। এ ঘটনায় যারা দায়ী তাদের বিচার চাই।’

হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা সর্দার অফিসের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, বারবার তাগাদা দেওয়ার পরেও মর্গের সুরক্ষা কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মানিক ইসলাম বলেন, ‘হিমঘরে ইদুরের উৎপাত বেড়েছে। প্রায় এ ধরনের ঘটনা ঘটছে।’

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আ এ আখতারুজ্জামান বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ভালোভাবে তদন্ত না করা পর্যন্ত সঠিক কারণ বলতে পারবে না। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ বের করা হবে। ফ্রিজিংয়ের ব্যাপারেও আমরা বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখেছি। এটার ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানতে পেরেছি।’

রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশের চোখ ছিল না। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১০

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১১

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১২

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৩

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৪

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৫

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৬

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৭

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৮

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৯

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

২০
X