বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় ৪৭ লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি ২ যুবকের

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই যুবকের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুই যুবকের পরিবারের সদস্যরা। ছবি : কালবেলা

লিবিয়ায় মাফিয়াদের ৪৭ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পরও মুক্তি পায়নি বাংলাদেশি দুই যুবক। তাদের মুক্তি ও দেশে ফেরত আনার দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার রামনগর বিশ্বাসপাড়ায় নাছির মিয়ার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের মো. ইছাক বিশ্বাসের ছেলে নাছির মিয়া (২৫) ও তার বন্ধু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মানিক্কানগর গ্রামের মো. গোফরান ভূঁইয়ার ছেলে সাব্বির হোসেন (২৪) প্রায় দুই বছর আগে বৈধভাবে লিবিয়ায় যান। সেখানে কিছুদিন কাজ করার পর দুজনেই ইতালিতে পাড়ি জমানোর স্বপ্নে স্থানীয় এক দালালের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেই দালাল চক্র তাদেরকে ফাঁদে ফেলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। এরপর মাফিয়ারা তাদের পরিবারকে ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যা করার হুমকি দেয়।

পরিবার জানায়, জিম্মিদের নগ্ন করে বেঁধে পেটানোর ভিডিও ও অমানবিক নির্যাতনের বিবরণ পাঠানো হয় তাদের কাছে। প্রাণভয়ে পরিবারের সদস্যরা জমি বিক্রি ও ধারদেনা করে মোট ৪৭ লাখ টাকা ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মাফিয়াদের পাঠান। এরপর মাফিয়ারা তাদের ছেড়ে দেয়। কিন্তু কিছুদিন পর লিবিয়া পুলিশ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

নাছির মিয়ার বাবা ইছাক বিশ্বাস বলেন, আমার ছেলে তিন বছর ধরে লিবিয়ায় ছিল। ভালোই ছিল। হঠাৎ করে ইতালি যাওয়ার চেষ্টা করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে মাফিয়াদের কাছে বিক্রি হয়। আমাদের সর্বস্ব শেষ করে ছেলেকে মুক্ত করলাম, এখন সে আবার কারাগারে। আমরা এখন কী করব?

সন্তানের কথা বলতে বলতে বারবার মূর্ছা যাচ্ছেন নাছিরের মা রাশিদা বেগম। চোখের জল মুছতে মুছতে বলছেন, কবে ফিরবে আমার ছেলেটা, শুধু সেই অপেক্ষায় দিন কাটছে।

সাব্বিরের বাবা গোফরান ভূঁইয়া বলেন, দুই বন্ধু একসঙ্গে গিয়েছিল, এখন একসঙ্গে কারাগারে। প্রায় ৫০ লাখ টাকা দিয়েছি, কিন্তু এখনো ওরা বন্দি। আমরা আমাদের ছেলেদের ফিরে চাই। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত উভয় পরিবার প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এবং তাদের সন্তানদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১০

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১১

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১২

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৩

আইনজীবী বারে হামলা

১৪

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৫

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৬

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৭

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৮

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২০
X