খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

দিনাজপুরের খানসামায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিবেক বেঁচে দিয়ে, দলের প্রতি অন্ধ হয়ে, মার্কার প্রতি দাসত্ব করে, নিজেকে বন্ধক দিবেন না। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসেছিল।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে নিজেদের বিবেককে জাগ্রত রেখে সত্য ও ন্যায়ের পক্ষে থাকি। যে ভালো কাজ করবে, জনগণ তাকেই প্রতিনিধি হিসেবে বেছে নেবে। আগামী নির্বাচনে দলীয় পরিচয় কিংবা প্রতীকের ভিত্তিতে নয়, বরং ভালো মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। আমরা রাজনৈতিক প্রোগ্রাম করতে আসিনি। দিনাজপুরের প্রতিটি উপজেলার মানুষের কথা ও সমস্যা জানতে এসেছি।

তিনি বলেন, এর আগে দেখা গেছে, কিছু লোক টাকা দিয়ে মনোনয়ন কিনে, মার্কা ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে জিতেছে। এরপর পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর তাদের কোনো খোঁজ থাকে না। এই অপসংস্কৃতির রাজনীতি এখনই বন্ধ হওয়া উচিত।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X