ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীর মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল এ সময় গরুর মালিক ও ট্রাক চালককে হাত-পা বেঁধে একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়।

বুধবার (২৮ মে) ভোর সাড়ে চারটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলগেট হতে দাশুড়িয়া হাইওয়ে সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গরু ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে ১৭টি গরু বোঝাই ট্রাক নিয়ে গরুর ব্যাপারী কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মুলাডুলি রেলগেট অতিক্রম করার পর ১২/১৫ জনের সশস্ত্র ডাকাতদল একটি ট্রাক ও পিকআপ নিয়ে গরু বোঝাই ট্রাকটিকে অবরোধ করে কাঁচা রাস্তায় নামিয়ে দেয়। পরে ডাকাতদলের একটি গ্রুপ অস্ত্রের মুখে গরুর ব্যাপারী জিয়া হোসেন চালক নাহিদকে হাত-পা বেঁধে পিকআপে তুলে রাজশাহীর দিকে রওনা হয়। আরেক গ্রুপ ১৭টি গরু নিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়।

ডাকাতরা গরুর মালিক জিয়া ও পিকআপ চালক নাহিদকে রাজশাহীর চারঘাট এলাকায় একটি আমবাগানে বেঁধে রেখে পালিয়ে যায়। বুধবার সকালের দিকে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ৯৯৯-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এ সময় গরুর মালিক ভিকটিম জিয়া ও চালক নাহিদ ঈশ্বরদী থানায় অভিযোগ দিলে ঈশ্বরদী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে কুষ্টিয়া এলাকা থেকে বিকালের দিকে গরুর ট্রাকটি উদ্ধার হয়েছে। তবে গরু উদ্ধার হয়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ৯৯৯-এ ফোন থেকে সংবাদ পাওয়ার পর সকালেই ভুক্তভোগী গরুর মালিক ও ট্রাক চালককে উদ্ধার করা হয়। পুলিশি অভিযানে বিকালের দিকে কুষ্টিয়া থেকে গরুর খালি ট্রাক উদ্ধার হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X