রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কৃষির উন্নয়নে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে কৃষক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত। ছবি : কালবেলা

‘কৃষিই সম্মৃদ্ধি’ এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘কৃষক পার্টনার কংগ্রেস’। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় উপজেলা কৃষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে কৃষি অধিদপ্তরের ‘পার্টনার প্রকল্প’ উপজেলা কৃষি অফিস।

কংগ্রেসে বক্তারা কীটনাশক মুক্ত কৃষি আবাদ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বাণিজ্যিক চাষাবাদ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার, দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক (উদ্যান) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম মহন্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সহীদুল ইসলাম। কৃষকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক-কৃষাণী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, কৃষি সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X