গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বালুমহাল ঘুষকাণ্ড, আন্দোলনের মুখে প্রত্যাহার এসিল্যান্ড মামুন

এসিল্যান্ড মো. মামুন শরীফ। ছবি : সংগৃহীত
এসিল্যান্ড মো. মামুন শরীফ। ছবি : সংগৃহীত

ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৮ মে) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউছারের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়।

সম্প্রতি গজারিয়ায় অবৈধ বালুমহালের সঙ্গে এসিল্যান্ড মামুন শরীফের কথিত ঘুষ লেনদেনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার পর তার বিরুদ্ধে আরও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠে আসে।

এ ঘটনার প্রতিবাদে গত মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়রা মামুন শরীফের অপসারণ ও বিচার দাবি করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত কালবেলাকে জানান, গত বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মামুন শরীফের বদলির আদেশ দেয়। এর মধ্যেই আদেশের কপি জেলা প্রশাসন হাতে পেয়েছে।

তিনি আরও জানান, মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জেলা প্রশাসনের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X