কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

কুলাউড়ায় প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে শাহীন (২৫) নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের দক্ষিণবাজার এলাকার প্রধান সড়কে জনসম্মুখে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন জয়পাশা এলাকার বাসিন্দা ইছহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে দক্ষিণবাজার এলাকায় হঠাৎ করে সিএনজিচালিত এক অটোরিকশাচালক ধারালো ছুরি দিয়ে শাহীনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত ঘাতককে গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১০

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১১

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১২

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৪

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৫

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৭

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৮

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৯

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

২০
X