মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সিগারেটের টাকা চাওয়ায় দ্বন্দ্ব, ছুরিকাঘাতে দোকানি খুন

নিহত মাহিম সরকার। ছবি : কালবেলা
নিহত মাহিম সরকার। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ারে সিগারেট বাকি খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তরুণ মারা গেছেন। এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক বর্তমানে কারাগারে রয়েছেন।

শুক্রবার (৩০ মে) দুপুর দেড়টার দিকে মাহিম রাজধানীর কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহিম সরকার (২০) বাঘাইকান্দি এলাকার সবুজ সরকারের ছেলে। গ্রেপ্তার নাঈম সরকার (২৬) একই এলাকার মৃত রহমান শিকদারের ছেলে।

চরকেওয়ার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও নিহতের খালাতো ভাই রাকিব হোসেন রকি এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে এ ঘটনায় গত বুধবার অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নাঈম সরকারকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই এ ঘটনায় সদর থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার।

মামলার এজাহারে বলা হয়, গত মঙ্গলবার (২৮ মে) রাত ৩টার দিকে নিজের মুদি দোকানের ভেতর ঘুমিয়ে ছিল মাহিম। এ সময় স্থানীয় নাঈম সরকার দুটি সিগারেট নিয়ে টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে মাহিম বাধা দেয়। এ সময় মাহিমকে গালিগালাজ করে টাকা না দিয়ে চলে যায় নাঈম। একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে মাহিমকে আবারও গালিগালাজ করে এবং তার বাবাকে নিয়ে বাড়িতে যেতে বলে নাঈম। পরে বিকাল ৩টার দিকে বাবাকে সহকারে নাঈমের বাড়ি যাওয়ার পথে রাস্তায় চাকু নিয়ে হামলা করলে বুকে গুরুতর জখম হয় মাহিমের। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে নেওয়া হয় কাকরাইল এলাকার একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মাহিমের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল আলম বলেন, মাহিমকে ছুরিকাঘাতের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় দুজনকে আসামি করে সদর থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন নিহতের বাবা সবুজ সরকার। মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X