সুমন শেখ, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টিং পছন্দ হয়নি তাই হাসপাতালে আসেন না চিকিৎসক

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

ডা. ফয়সাল আহমেদ গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৩ মে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। তার পোস্টিং পছন্দ হয়নি, তাই আসেন না হাসপাতালে। মানবিক কারণ দাঁড় করিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর বদলির আবেদনও করেছেন।

শিল্পাঞ্চল হওয়ায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। ফলে চিকিৎসক সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এর মাঝে নতুন যোগদানকারী এ চিকিৎসক অনুপস্থিত থাকায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩ মে ফয়সাল আহমেদ চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কিন্তু এরপর থেকে তিনি আর হাসপাতালে আসেননি। গত ৭, ১২ ও ১৮ মে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে শোকজ করা হয়। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ থাকলেও তিনি কোনো উত্তরও দেননি। উল্টো আবাসিক চিকিৎসা কর্মকর্তার মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে ‘যা করার তা করেন’ বলে হুমকিও দেন। বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসে, ফলে চিকিৎসক সংকটে আমাদের সমস্যা হয়। একজন চিকিৎসক অনুপস্থিত থাকলে রোগীদের দুর্ভোগ আরও বাড়ে। কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে তিনবার শোকজ করা হয়েছে। কিন্তু তিনি কোনো শোকজেরই জবাব দেননি।

অভিযুক্ত চিকিৎসক ফয়সাল আহমেদ কালবেলাকে বলেন, আগে ছিলাম গাজীপুর সদর উপজেলায়। আমাকে কোনো কারণ ছাড়াই ধাক্কা দিয়ে শ্রীপুরে পাঠানো হয়েছে। জয়েন করেছি আমি; কিন্তু আমার ঘাড়ে একটু সমস্যা আছে। ঘাড়ের হাড় ক্ষয় হয়ে গেছে। সম্প্রতি ব্যথাটা আবার বেড়ে গেছে। এর আগে আমি বিভিন্ন দায়িত্বশীল পদে ছিলাম। সবকিছু মিলিয়ে বিষয়টির জন্য অনুতপ্ত। এ পোস্টিংটা আমার প্রত্যাশা অনুসারে ছিল না। আমি সরকারের কাছে আবেদন করেছি, সরকার আবেদনটি বিবেচনায় নিয়েছে। আশা করি, দ্রুতই সমাধান হয়ে যাবে।

জানতে চাইলে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান কালবেলাকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি (ডা. শফিকুল ইসলাম) আমাকে মৌখিকভাবে জানিয়েছেন, পোস্টিং তার পছন্দ হয়নি। তিনি চলে যাওয়ার জন্য আবেদন নাকি করেছেন, ডিজি স্যার দেশে নেই। তিনি এলে নাকি অর্ডার হবে। তবে আমরা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১০

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১১

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১২

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৩

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৪

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৫

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৬

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৭

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৮

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৯

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০
X