ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

মাত্র ১৫০০ টাকার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

মাত্র ১৫০০ টাকা লেনদেন নিয়ে কথাকাটাকাটির জের ধরে ঈশ্বরদীতে ময়না খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ময়না খাতুনের মৃত্যু হয়। তিনি পৌর শহরের মশুরিয়াপাড়া কামারপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী।

নিহত ময়নার ছেলে মমিন হোসেন বলেন, গত ২৮ আগস্ট সন্ধ্যায় প্রতিবেশী রনি হোসেনের স্ত্রী শিলা খাতুনের সাথে ১ হাজার ৫০০ টাকা লেনদেন নিয়ে আমার বোন নিশির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রনি ও শিলা বোন নিশিকে মারধর করে। আমি ও আমার ছোট ভাই রিপন হোসেন ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে তারা আমাদের ওপরও চড়াও হয়। একপর্যায়ে প্রাণভয়ে আমরা এলাকার বাইরে চলে যাই।

তিনি বলেন, ঘটনার একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে রনি ও শিলার পক্ষ নিয়ে একই এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর হোসেন আমার মাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা ইমরান, আলমগীর, সুজন, আসিফ, আকাশ লোহার পাইপ ও কাঠের বাটাম দিয়ে আমার মাকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

এ দিকে রাত ১২টার দিকে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। রাতে এ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বানেশ্বর এলাকায় তিনি মারা যান।

নিহতের আরেক ছেলে রিপন হোসেন বলেন, আমার মায়ের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি মায়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

গতকাল বিকেল পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, এজাহার পেলেই মামলা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১০

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১১

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১২

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৩

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৪

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৫

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৬

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৭

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৮

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৯

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

২০
X