রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাঙ ধরতে গিয়ে অপহরণ ৫ তরুণ, ২৪ ঘণ্টা পর উদ্ধার

পুলিশের অভিযানে উদ্ধার অপহরণের শিকার ৫ তরুণ। ছবি : কালবেলা
পুলিশের অভিযানে উদ্ধার অপহরণের শিকার ৫ তরুণ। ছবি : কালবেলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে সন্ত্রাসীদের হাতে অপহরণ শিকার ৫ উপজাতি তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

শনিবার (৩১ জুন) রাত ১২টার দিকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে তাদের উদ্ধার করা হয়।

অপহরণের শিকার ভুক্তভোগীরা হলেন- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তারা সবাই চন্দ্রঘোনা থানার আমতলী পাড়া এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তারা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হয়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকা থেকে তাদের ৫-৬ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাদের জিম্মি করে গহিন পাহাড়ের ভিতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাদের একজনের কাছে থাকা মোবাইল দিয়ে শনিবার রাত ৯টার দিকে সন্ত্রাসীরা পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে পরিবারের কাছে বিষয়টা মৌখিক অভিযোগ পেয়েই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান শুরু করে এবং তাদের উদ্ধার করে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তারা। সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান করা হয়। অতঃপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান পরিচালনা করে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ৫ জন ভিকটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X