খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্র হত্যায় শিক্ষকের দায় স্বীকার

প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পুলিশ সুপার মুক্তা ধর। ছবি : সংগৃহীত
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন পুলিশ সুপার মুক্তা ধর। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির ভুয়াছড়ি বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও হেফজখানার শিক্ষার্থী মো. আব্দুর রহমান আবিদকে (৭) পিটিয়ে হত্যার দায় স্বীকার করেছেন ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মূলত পড়াশোনায় মনোযোগ না থাকার অজুহাতে শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইন শিশু শিক্ষার্থী আবিরকে নির্মমভাবে মারধর করেন। ঘটনার আগের দিন এবং রোববারও তাকে মারধর করা হয়। এ ঘটনায় তার মৃত্যুর পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যান ওই শিক্ষক।

এ ঘটনায় গত সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সাহায্যে তাকে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

গত রোববার সন্ধ্যার দিকে শিক্ষার্থী আবিরকে মারধর করেন শিক্ষক হাফেজ আমিন হোসাইন। পরে সে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই আবিরের বাবা মো. সরোয়ার হোসেন মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিন হোসাইনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X