আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

মৃত মাদ্রাসাছাত্র আমির হামজা উরফে হানযালা। ছবি : কালবেলা
মৃত মাদ্রাসাছাত্র আমির হামজা উরফে হানযালা। ছবি : কালবেলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চর চান্দড়া গ্রামে মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত মো. আমির হামজা উরফে হানযালা (১৩) দুদিন ধরে নিখোঁজ ছিল।

স্থানীয়রা জানান, মতিয়ার শেখের স্ত্রী হাঁস আনতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে রাত ৮টার দিকে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাটি টেনে তীরে তুলে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেহটি আংশিক গলে যাওয়া (অর্ধগলিত) অবস্থায় এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বস্তার মধ্যে কিছু ইটও পাওয়া গেছে, যা লাশ ডুবিয়ে রাখার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত আমির হামজা উরফে (হানযালা) চান্দড়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার জামাত খানার দ্বিতীয় জামাতের ছাত্র।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল্লাহ বলেন, ‘রোববার আছরের নামাজের পর হানযালা রুম থেকে কিছু নিয়ে বের হয়, এরপর আর দেখা মেলেনি। আমরা দুই দিন ধরে মাইকিং করেছি—কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি।’

নিহতের বাবা শুকুরহাটা গ্রামের সাইরুদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মাসুম বাচ্চা কী এমন দোষ করল যে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হলো? আমার তিনটা মেয়ে, একটাই ছেলে—হানযালা। আমি খুনিদের বিচারের দাবি জানাই।’

সাইরুদ্দিন জানিয়েছেন, রোববার (১৯ অক্টোবর) বিকেল থেকেই তার ছেলে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সোমবার (২০ অক্টোবর) আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর পেয়ে সাইরুদ্দিন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সম্ভবত অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চলছে; হত্যাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X