পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২০ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

শিকলবন্দি মাদ্রাসাছাত্র ওসমান মল্লিক। ছবি : কালবেলা
শিকলবন্দি মাদ্রাসাছাত্র ওসমান মল্লিক। ছবি : কালবেলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি মাদ্রাসা থেকে পায়ে শিকল বাঁধা অবস্থায় এক শিশুশিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার ধাওয়া ইউনিয়নের দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা থেকে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ওসমান মল্লিক (৬) নামে নাজেরা শাখার ওই ছাত্রকে উদ্ধার করা হয়।

মাদ্রাসার নাজেরা শাখার শিক্ষক মো. ইয়াহিয়ার দাবি, শিশুটি দুই দফা মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে যাওয়ার পর তার বড় ভাই আবু বকর মল্লিক শিকল ও তালা দিয়ে যান। তার কথামতো শিশুটির এক পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

শিশু ইয়াসিন উপজেলার ধাওয়া গ্রামের কালাম মল্লিকের ছেলে। সে ওই মাদ্রাসায় নাজেরা শাখার আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করছে।

শিক্ষকের দাবির সত্যতা স্বীকার করে এমন কাজ আর হবে না বলে জানিয়েছেন শিশুটির বড় ভাই আবু বকর। তিনি বলেন, ইয়াসিন মনোযোগ দিয়ে লেখাপড়া করছিল না। দুবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়েছিল। এ কারণে মাদ্রাসায় শিকল দিয়ে এসেছিলাম। শুনেছি মাদ্রাসার শিক্ষকরা তার শিকল খুলে দিয়েছেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে শিশুর পা শিকলে বেঁধে আটকে রেখে পাঠদান করানো হচ্ছে—এমন খবর পেয়ে ভান্ডারিয়ার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পুলিশকে ঘটনাস্থলে পাঠান। মঙ্গলবার কয়েকজন স্থানীয় সাংবাদিকসহ তারা মাদ্রাসায় যান। কিন্তু তারা পৌঁছানোর আগেই শিশু ইয়াসিন মল্লিকের পায়ের শিকল খুলে দেওয়া হয়। তবে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে, এ ঘটনার পুনরাবৃত্তি আর হবে না বলে প্রশাসনকে কথা দেন তারা।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। শিশুটির অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষকে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X