টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দেয়ালের নিচে চাপা পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে দেওয়াল চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে দেওয়াল চাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনাস্থলের চিত্র। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে দেওয়াল চাপায় আরাফাত (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার আগে টঙ্গীর আউচপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত স্থানীয় জামেয়া কোরআনিয়া আউচপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। সে স্থানীয় মৃত সানোয়ার হোসেনের এবং রিফা বেগম দম্পতির সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আউচপাড়ার পারভেজ নামের এক ব্যক্তির বাড়ির পাশে খেলার সময় হঠাৎ করে বাউন্ডারি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে। এতে আরাফাত দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল হাসান জামিল বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুরো বিষয়টি তদন্তের আওতায় আনা হবে। যদি বাড়ির মালিক পারভেজের গাফিলতি প্রমাণিত হয়, তাহলে তাকেও আইনের মুখোমুখি করা হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X