কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী সিটি নির্বাচন

আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : ইসি রাশিদা

সংবাদ সম্মেলনে কথা বলছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, ‘আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তাদের প্রার্থিতাও বাতিল করা হতে পারে।’ শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীতে সিটি নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশিদা সুলতানা বলেন, ‘সিটি নির্বাচন ঘিরে কমিশন সতর্ক ও অনড় অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীতে প্রচারের ক্ষেত্রে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা আমরা পায়নি। প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।’

ভোটের মাঠে উত্তেজনা থাকেই, সারাজীবনে উত্তেজনা ছাড়া ভোট দেখিনি জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘উত্তেজনার মধ্যেই সব কাজ করতে হবে। যখন যে পরিস্থিতি আসে তা মোকাবিলা করতে হবে। অধৈর্য হলে চলবে না।’

রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থীর নির্বাচন বর্জন প্রসঙ্গে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘এতে কোনো প্রভাব পড়বে না। একশর বেশি কাউন্সিলর প্রার্থী আছেন। তারাই ভোটারদের কেন্দ্রে আনবেন। নির্বাচন কমিশন চায় বাধাহীন ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য সব প্রস্তুতিও নেয়া হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন। উৎসবমুখর পরিবেশে ভোট হবে। তবে কেউ ভোটারদের বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।’

সভায় প্রিসাইডিং অফিসারদের সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ নানা দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, আরএমপির অতিরিক্ত কমিশনার বিজয় বসাক, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X