রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

বদলির আদেশের তিন সপ্তাহ অতিক্রম হলেও এখনো রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সচিবের দায়িত্ব পালন করছেন সিনিয়র সহকারী সচিব রুমানা আফরোজ। গত ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়।

তবে প্রজ্ঞাপন জারির তিন সপ্তাহ পার হলেও রুমানা আফরোজ এখনো রাজশাহী সিটি করপোরেশনে সচিব পদেই দায়িত্ব পালন করছেন। তার বদলির আদেশ কার্যকর না হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। যদিও রাসিক প্রশাসনের গুড লিস্টে থাকা রুমানা আফরোজের দায়িত্ব পালনের বিষয়ে যুক্তি দেখিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বদলির আদেশের পরও রুমানা আফরোজ অফিসে নিয়মিত উপস্থিত হচ্ছেন ও সচিবের দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কাজে বিভ্রান্তি ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কেন এখনো বদলির আদেশ কার্যকর হয়নি, সে বিষয়ে জানতে চাইলে সচিব রুমানা আফরোজ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম কালবেলাকে বলেন, সাধারণত একজনের বদলি হলে তার স্থানে আরেকজনকে পদায়ন করা হয়ে থাকে। তবে সচিব রুমানা আফরোজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলেও তার স্থানে রাজশাহী সিটি করপোরেশনে কাউকে পদায়ন করা হয়নি ওই প্রজ্ঞাপনে। তিনি চলে গেলে রাসিকের প্রশাসনিক কাজ থমকে যেতে পারে। তাই তিনি এখনো রয়েছেন। তার স্থানে কাউকে বদলি করা হলেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১১

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৩

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৫

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৬

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৭

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

১৮

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

২০
X